নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বিএনপি: ফারুক

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই পার্লামেন্টে ঠিক করবে কতটুকু সংস্কার হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কবে হবে। তাই অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন যত দেরিতে দিবেন, দেশ নিয়ে তত বেশি ষড়যন্ত্র হবে। তাই কিছু কিছু মহল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এসব টালবাহানা বিএনপি মানবে না। সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে বিএনপি।

জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সংসদ নির্বাচন চায় না। বিএনপি এমন নির্বাচন চায়, যেখানে দিনের ভোট রাতে হবে না।। তারেক রহমান এমন নির্বাচন চান যেখানে ১৫৪ জন বিনাভোটে নির্বাচিত হবে না।

তিনি বলেন, বিএনপি আপনাদের (অন্তর্বর্তী সরকার) সমর্থন করেছে। এ সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের মনে রাখতে হবে বিএনপির ১৬ বছরের আন্দোলন এবং ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আপনারা আজকে ক্ষমতায়। সুতরাং এমন একটি নির্বাচন দিন যেই নির্বাচনে জনগণের পছন্দের দল দেশ পরিচালনার দায়িত্ব পায়।

এসময় বিএনপি নেতা মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল ও বিএনপি নেতা নুরনবী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে