তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি- প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: রাজনীতিডটকম

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান জনগণের আশা-ভরসার প্রতিচ্ছবি। তৃণমূলের মাটিতে শেকড় গেঁথে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যন্ত এক অদম্য যাত্রায় তারেক রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে তার দূরদর্শিতা, কৌশল ও আধুনিক রাজনীতির মডেল জাতীয় পর্যায়ে সৃষ্টি করেছে নতুন গতিপথ। জনগনের প্রতি তারেক রহমানের ওপর আস্থা রেখে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের ঘাঁশীগাও বাজারে গণসংযোগ শেষে পথ সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে ঘাঁসিগাও বাজারে গণ সংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা, জনকল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া-হালুয়াঘাটের উন্নয়নে তার নিজস্ব কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন। বিপুল সংখ্যক জন সাধারণের উপস্থিতিতে পথ সভা জন সমাবেশে পরিণত হয় ।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বরং উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। ক্ষমতায় এসে উন্নয়নে দলীয়করণ নয়, সকল এলাকার সর্বজনীন, সুষম ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি।

তিনি আরো বলেন, গারো পাহাড়ের পাদদেশে চির অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ার সব সময় কাংক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আলোর নিচে অন্ধকার জনপদে পরিণত হয়েছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের অবসানের পর নতুন রাষ্ট্র কাঠামোতে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নতুন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে