তারেক রহমান ফিরবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে: ফজলে এলাহী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তারেক রহমান। ফাইল ছবি

নভেম্বর নয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গুলশানে বিএনপি চেয়ারপারসের বাসভবনের পাশেই আরেকটি বাড়িতে থাকবেন তারেক রহমান।

ফজলে এলাহী আকবর বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন খালেদা জিয়ার বড় ছেলে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুদিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি।

তারেক রহমানের দেশে ফিরতে দেরি হওয়ার পেছনে ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে বলে জানিয়েছেন ফজলে এলাহী আকবর। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।

এদিকে দেশে ফেরার আগে এ মাসেই ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। ফজলে এলাহী আকবর জানিয়েছেন, সার্বিক পরস্থিতি বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারেক রহমান। নির্বাচনের পরে তিনি ওমরাহ করতে যাবেন।

বিএনপি সূত্র বলছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশেই ১৯৬ নম্বর বাড়িতে। সেই বাড়ির ভেতরে-বাইরে সংস্কারের কাজ চলছে। নতুন করে রং করা হয়েছে। বাড়ির নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী দেওয়া হয়েছে সীমানা প্রাচীরে।

তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়েও এখন চলছে সংস্কার কার্যক্রম। গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েই বসবেন তিনি। সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় সূত্র বলছে, খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন। গত মাসেই খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী জানিয়েছে, অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা করছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে