প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
ঝালকাঠি-১ আসনের এই সংসদ সদস্য সরাসরি জামায়াতের নাম উল্লেখ করে বলেন, ‘এই দলটি ১৯৭১ সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছে, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’
জামায়াতের নির্বাচনি প্রচারণার সমালোচনাও করেন তিনি। রফিকুল ইসলাম জামাল বলেন, ‘নামের শেষে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, তারা গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি বিড়িতে সুখটান দিয়েও সব পাপ মওকুফ হয়ে যেতে পারে—এ ধরনের কথাও বলা হয়েছে। ইসলামের নামে একের পর এক বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দলটি স্বাধীনতাবিরোধী অবস্থানও নিয়েছিল।’
গত নির্বাচনে ঝালকাঠী-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘বিড়িতে সুখটানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন।’ পরে এ মন্তব্যের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জামায়াত।
একই আলোচনায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। সেখানে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশের জায়গা মসজিদ হতে পারে না।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক বৈঠক বা সভা আয়োজন বন্ধে প্রয়োজনীয় আইন করা উচিত। রাজনৈতিক দলগুলো যেমন মাঠ, বিদ্যালয় বা হলরুমে কর্মীসভা ও জনসভা করে, তেমনি তাদেরও প্রকাশ্য স্থানে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত।
জামায়াতকে ইঙ্গিত করে রেজা আহমেদ আরও বলেন, ‘তারা মসজিদে রাজনৈতিক মিটিং করতে পারবে না। আমরা যেভাবে উন্মুক্ত স্থানে রাজনীতি করি, তাদেরও সেই পথেই আসতে হবে।’

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্
১৪ ঘণ্টা আগে
এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’
১৪ ঘণ্টা আগে
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।
১৯ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২০ ঘণ্টা আগে