বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান নেই : দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান নেই। সুযোগ সন্ধানী অনেকেই দলে আসার জন্য অপচেষ্টা চালচ্ছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচয় ও কর্মী সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক থাকব। আগামীতে তার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে।

তিনি বলেন, বিগত ৪২ বছর শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসিকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ দলের সুদিনে সুযোগ সন্ধানী অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সব অপচেষ্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানীদের কোনোভাবে দলে স্থান দেওয়া যাবে না।

দুলু আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন, তা দেশের জনগণ জবাব দেবে। দেশ নিয়ে অনেকবার চক্রান্ত হয়েছে কিন্তু কেউ সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। দীর্ঘ ১৬ বছর আমরা একসঙ্গে ছিলাম এবং মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকব ইনশাল্লাহ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে