দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি নয়— প্রস্তাবে দ্বিমত বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৯: ০১

এক ব্যক্তি একইসঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না সেই সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

এক ব্যক্তি টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; এই বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। তবে একবার গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে কোনো সমস্যা নেই অভিমত দলটির।

রোববার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, সংস্কার প্রস্তাবের সঙ্গে মত ও দ্বিমতের বিষয়ে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয় দলটি।

এতদিন পরে রাষ্ট্রের নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই বলেও দাবি করেন সালাউদ্দিন আহমেদ।

এছাড়া সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচারে বিএনপি একমত হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে একমত বিএনপি। মৌলিক অধিকারে সব না এনে যা নিশ্চিত করার সামর্থ্য রয়েছে, ততটুকু করার আহ্বান জানিয়েছি। ’

নারীদের জন্য সংসদে ৫০ থেকে ১০০ আসন করায় মত দিয়েছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়ন করা হবে। ’

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত বৃহস্পতিবার বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সমস্যাগুলো নিয়ে কিছু দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচ দিনের যে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছিল, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিত এই আলোচনা সভার মধ্য দিয়ে তা শেষ হলো।

২ দিন আগে

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যেই এই সরকারের পতন: কর্নেল অলি

ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন ১১-দলীয় ঐক্যের নেতারা। দাবি না মানলেন ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন হবে বলে জানাচ্ছেন তারা।

২ দিন আগে

সংসদ যখন কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি: স্বপন

তিনি বলেন, ‘সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।’

২ দিন আগে

লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, ওয়েক-আপ কল: আবদুল্লাহ তাহের

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

২ দিন আগে
Advertisement