বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ সারজিস, বললেন কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শনিবার এনসিপি আয়োজিত লং মার্চ শেষে সমাবেশে বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম। ছবি: সংগৃহীত

পঞ্চগড় শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এনসিপির তিন দিনের কর্মসূচিতেই একই ঘটনা ঘটায় হুমকি দিয়ে তিনি বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটানোর জন্য দায়ীদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবেন।

সারজিস আলম বলেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন। এক দিন হইত, দুই দিন হইত কিচ্ছু বলতাম না। তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক... (প্রকাশ অযোগ্য শব্দ)। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ সব অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ শেষ করে এ সমাবেশ আয়োজন করা হয়।

যারা রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, আমি সারজিস আলম ঘোষণা দিয়ে যাচ্ছি— এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে, ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবে না, এটা আমার নিজের কমিটমেন্ট। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছাতে শুরু করেন।

তিনি বলেন, এটা পঞ্চগড়, আপনার এই দেউলিয়াপনা দেখানোর জায়গা না। খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার-বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই। আমি এখান থেকে বের হয়ে দেখে নেব, এরা এখানে এই পক্ষপাতমূলক আচরণ করে পঞ্চগড়ে কী করে অবস্থান করে।

এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাটকে সচেতনভাবে তৈরি করা প্রতিবন্ধকতার সঙ্গে তুলনা করেন দলটির এই কেন্দ্রীয় নেতা। বলেন, যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন, তখনই এভাবে আপনাকে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি— পঞ্চগড়ের মাটিতে এ ধরনের ক্ষমতার অপব্যবহার করা, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সিন্ডিকেট পরিচালনাকারী, দখলদার, মাদক ব্যবসায়ীদের আমরা যত দিন বেঁচে আছি, তাদের আর শান্তির ঘুম হবে না।

সংসদ নির্বাচনে জয় পেলে পঞ্চগড়কে নতুনভাবে গড়ে তোলার ঘোষণাও দেন সারজিস আলম। বলেন, যদি আমাদের সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে, সেদিন পঞ্চগড়ের মানুষ দেখবে একটি জেলা আসলে কেমন হওয়া উচিত ছিল আর আপনাদের এতদিন কীভাবে মুলা ঝুলিয়ে রাখা হয়েছে।

এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পঞ্চগড়ের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে শুরু হয় লংমার্চ। পঞ্চগড় জেলা এনসিপির আয়োজনে লং মার্চে বেশ কয়েকটি পিকআপ ও পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। সারজিস আলমের নেতৃত্বে এ সময় এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারীরা ছাড়াও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে