প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর সংবর্ধনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো। শেষে ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে।’
ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য একটি দেশ নির্মাণ করা যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে প্রয়াত মাহফুজ উল্লাহর বন্ধু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রতি স্মৃতিচারণ করেন। সাংবাদিক মাহফুজ উল্লাহকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করায় ড. ইউনূসের সরকারকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা।
একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘একজন মেরুদণ্ডওয়ালা সাংবাদিক ছিলেন মাহফুজ উল্লাহ। তার মতো একজন ব্যক্তি হয়ে ওঠা জরুরি।’
তিনি আরও বলেন, ‘জেলে থাকার সময় খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখায় ফুটে ওঠে বিএনপি নেত্রী কীভাবে আবার সাহস ও শক্তি নিয়ে ফিরে আসবেন। যা তিনি লিখেছিলেন তৎকালীন সরকারের রক্তচক্ষুর সামনেই।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে