ডেস্ক, রাজনীতি ডটকম

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে এবং সময়ক্ষেপণের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল।
তবে মানুষের বিশ্বাস ছিল, হাসিনার পলায়নের পর ড. ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আসছে আগস্টে ড. ইউনূসের ক্ষমতার এক বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না।’ প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে কয়েক শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী তুলে দেন রুহুল কবীর রিজভী।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে