ডেস্ক, রাজনীতি ডটকম

পরিবেশ সংরক্ষণ বিলাসিতা নয়, সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার পরিবেশ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, ‘পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটা এখন সময়ের দাবি। অদূরদর্শী শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন, যা পরে পূর্ণাঙ্গ বিভাগে রূপ নেয়। খালেদা জিয়া ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং পরিবেশ আদালত প্রতিষ্ঠা করেন।’
তারেক বলেন, ‘আসুন, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আশার বীজ বুনে একটি টেকসই, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার হয়ে থাকবে।’
বিবৃতিতে তিনি বিএনপির পক্ষ থেকে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এগুলো হলো- পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষিতে বিনিয়োগ; ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত পদার্থ নিষিদ্ধ করে পরিবেশবান্ধব পণ্যে উৎসাহ; জলাবদ্ধতা নিরসনে ও পরিবেশ ভারসাম্যে খনন প্রকল্প; দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অবকাঠামো ও কৃষি ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষাক্রমে পরিবেশ বিষয় অন্তর্ভুক্তি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে