রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম

নির্বাচন পেছানোর চক্রান্তকারীরা গণতন্ত্রে বিশ্বাস করে না

রাজশাহী ব্যুরো
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৭: ২৮

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার পরও যারা নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করেন না।’ আজ শনিবার দুপুর ১২টায় রাজশাহী মহানগর বিএনপির মালোপাড়া কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিতব্য রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়।

আব্দুস সালাম জানান, রোববার দুপুর আড়াইটায় মহানগরীর পাঠানপাড়া এলাকায় হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সম্মেলন উদ্বোধন করবেন আব্দুস সালাম নিজেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক এবং বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন বুলবুল। সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

আব্দুস সালাম আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, জুলুম ও নির্যাতনের মধ্যেও বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা সবসময় জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই। ৫ আগস্টের পর বিএনপিকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার প্রস্তাব বিএনপি প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপিকে বিতর্কিত করার নানা অপচেষ্টা চালানো হয়েছে। তবে বিএনপি তার গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অলিউল হক রানা, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ দলের নেতৃবৃন্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে