যেন জিয়াউর রহমানের কথা শুনছি— ড. ইউনূসের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শনিবার নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কথার সঙ্গে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথার মিল খুঁজে পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গত পরশু ইউএস-বাংলাদেশ বিজনেস ফোরামের সভা হচ্ছিল। সেখানে সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন কথা বলছিলেন, তখন বারবার মনে হচ্ছিল যেন এ দেশের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনছি।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অধ্যাপক ইউনূসও তখন দর্শক সারিতেই উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে স্বপ্ন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন—বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে— সেই সব কথাগুলোই আমি প্রফেসর ইউনূসের মুখ থেকে শুনছিলাম।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জাতি পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সূচিত পরিবর্তনকে এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমরা শুরু থেকেই আপনাদের সম্পৃক্ত করার পরিকল্পনা করেছিলাম। আপনাদের এখানে দেখে আমরা দেশে ফেরার নতুন সাহস ও দৃঢ়তা পাচ্ছি। গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে আমাদের সঙ্গে খেলুন।’

প্রবাসীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বাংলাদেশি রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘এ সফরে রাজনৈতিক নেতাদের আমাদের সঙ্গে যোগ দিতে দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশে অভ্যুত্থানোত্তর সময়ে তাদের রাজনৈতিক ভিশন তুলে ধরেন।

পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঞ্চালনায় ‘শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আরও একটি প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে