তার মানে এই নয়, সরকারের সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করবেন: ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে

অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকা কয়েকজন নতুন দল গঠনের কৌশল নিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা গতকাল যে কথাটা বলেছেন, সেটি বিপজ্জনক (ডেনজারাস)। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে আমরা তা হতে দেবো না। এ দেশের মানুষ তা হতে দেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদল ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে।

এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের যারা কোনো অন্যায়, হত্যা বা অপরাধে জড়িত ছিলেন না, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচন করলে কোনো বাধা নেই।

উপদেষ্টা আসিফের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কতগুলো সন্দেহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। আদৌ নির্বাচন নিয়ে সরকার আন্তরিক কি না, তা নিয়েই সন্দেহ। গতকাল আপনারা পত্রিকায় দেখেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এ থেকে এটাই প্রমাণিত হয়েছে, তারা এখন নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়।

সরকারে বসে সরকারি সুযোগ-সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হলে বিএনপি মেনে নেবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল গঠন হলে তাকে আমরা স্বাগত জানাব। এরই মধ্যে ছাত্র সংগঠন করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখন দল তৈরি করবেন, আমরা স্বাগত জানাব। তার মানে এই নয় যে আপনারা সরকারে বসে, সরকারের সব সুযোগ-সুবিধা নিয়ে দল গঠন করবেন। সেটা কখনোই মেনে নেওয়া হবে না।

নিরপেক্ষতা হারালে নতুন সরকারের প্রয়োজন পড়বে বলেও এ সময় সরকারকে সতর্ক করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমি আগেই বলেছিলাম— যদি এই অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারায়, তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম, তা এখন প্রমাণ হচ্ছে। তখন একজন (উপদেষ্টা) বলেছিলেন, আমি একটি এক-এগারোর দিকে নজর দিচ্ছি। আমরা এক-এগারোর ভুক্তভোগী, এক-এগারো যারা তৈরি করেছিল তারা টিকতে পারেনি জনগণের কাছে।

‘আবারও হুঁশিয়ার করে বলতে চাই, যদি আবার কেউ সেই এক-এগারোর কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার একদলীয় ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবে না,’— বলেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমে নতুন শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে