‘গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণতন্ত্রের ধারা রচনায় নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকার রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের প্রতিক্রিয়া জানিয়ে আজ সোমবার এক বিবৃতিতে এ কথা বলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো।

বিবৃতিতে বলা হয়, গণঅভ্যূত্থানের আকাঙ্ক্ষার সরকার ড. ইউনুস দু’সপ্তাহ পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার মনোভাব এবং একটি রোড ম্যাপের কথা বলেছেন, যা নির্ধারিত ভাবেই বলা যায় এটি জনআকাঙ্ক্ষা। এই অস্থির সময়ে তিনি জনগণের সহযোগিতা কামনা করেছেন। জনগণ ও রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা দিয়ে চলেছে। কিন্তু সমস্যা হচ্ছে স্কুল, কলেজে প্রতিপক্ষের পদত্যাগ চাপ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, কলখারখানা থেকে খেলার মাঠ পর্যন্ত বিশৃঙ্খলা পরিস্থিতি জটিল করে তুলছে। আদালত প্রাঙ্গণে অভিযুক্ত ব্যক্তিদের ওপর শারীরিক আক্রমণ, ভিত্তিহীন শত শত মামলা দায়ের বিচার ব্যবস্থার ওপর অনাস্থা তৈরি করছে। যার শান্তির পথকে বিঘ্নিত করছে। পুলিশ প্রশাসনে কাজ পুলিশ দিয়ে করার নিশ্চয়তা তৈরি করতে হবে।

পলিটব্যুরো আরও মনে করে, বিগত সরকার সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন না করার ফলে জনগণের মধ্যে নির্বাচনী আকাঙ্ক্ষাটি প্রধান হয়ে উঠেছে এবং গণতন্ত্রের ধারা রচনা করতে হলে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই। গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এবং সংস্কার একটি পরিপূরক বিষয়। নির্বাচিত সরকারই পারে একটি রাজনৈতিক লক্ষ্য তৈরি করে দেশকে এগিয়ে নিতে।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি এ দেশের প্রবীণ নেতা সকল গণতান্ত্রিক সংগ্রামের জননেতা রাশেদ খান মেননের ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া দাবি জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে