মেননকে অভিযুক্ত করায় ওয়ার্কার্স পার্টির বিস্ময় প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলের সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। মঙ্গলবার (২০ আগস্ট) এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে মামলায় মেননকে আসামি করায় প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃংখলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ করেছে ও প্রতিবাদ জানিয়েছে।

সভায় বলা হয়, নারীনীতি ও শিক্ষানীতি বিরোধিতা করে হেফাজতের তেরদফা দাবির ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধিতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃংখলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসেবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোন সম্পর্ক ছিল না।

একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মীরপুরে সংঘটিত ঘটনায় রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে দায়ের করা অভিযোগও একইভাবে বিস্ময়কর।

রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টি সব সময় ছাত্রদের দাবি এমনকি প্রধানমন্ত্রীর সাক্ষাতে দাবি সম্পর্কের আলোচনা মাধ্যমে সমাধানের একথা বলেছে।

এ সম্পর্কে সে সময়কালে ওয়ার্কার্স পার্টির বিবৃতিগুলো তার প্রমাণ দেয়।

এ ধরনের অভিযোগ বা মামলা দায়ের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মর্মবস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং তার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বলে, ওয়ার্কার্স পার্টির সভায় আশা প্রকাশ করা হয় আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যে কোনো প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে