প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
বুধবার (১৪ আগস্ট ২০২৪) ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবার নির্মম হত্যাকান্ড বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত শোকাবহ ঘটনাই নয়, এই নির্মম হত্যাকান্ড আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও এক কালো অধ্যায় হিসাবে সন্নিবেশিত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি আরো বলা হয়, বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি এক, অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্ত্বা, বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরবের ইতিহাস। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘর শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় স্বাধীন বাংলাদেশের ইতিহাস। সুতরাং সেই ইতিহাস আগুণ দিয়ে পুড়িয়ে ছাই করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল গুড়িয়ে দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে