প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেশ কয়েকটি দাবিতে আগামী ২৪ মে থেকে ৩০ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (২০ মে) সন্ধ্যায় দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দাবিগুলো হচ্ছে– (১) জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত করা; (২) পাচারের টাকা ফেরত, খেলাপি ঋণ উদ্ধার, লুটপাট-দুর্নীতি বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তি; (৩) চিকিৎসা, কর্মসংস্থান, শিক্ষা, অন্ন, বস্ত্রের নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি; (৪) উৎপাদিত ফসলের লাভজনক দাম, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, শ্রমিক ছাঁটাই, উচ্ছেদ বন্ধ; (৫) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু; (৬) দেশের রাজনীতি, অর্থনীতিতে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ রুখে দাঁড়ানো এবং (৭) মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেটের দাবি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সব শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন আগামী ২৪ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৪ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে