চক্ষু দান করায় কর্ণিয়া সংগ্রহ

প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনোর দাফন সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মে ২০২৪, ১৩: ৫৬

মরণোত্তর নিজের চক্ষু দান করে গেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রনো। ফলে সন্ধানী আন্তর্জাতিক চক্ষুব্যাংকে কর্তব্যরত প্রতিনিধি দল আজ শনিবার ভোরে তার কর্ণিয়া সংগ্রহ করেছেন। তার জানাজা ও দাফন হবে আগামী সোমবার। আজ শনিবার ও আগামীকাল রোববার তাঁর মরদেহ বেসরকারি একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে।

সিপিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য হায়দার আকবর খান রনোর মরদেহ সিপিবি কার্যালয়ে রাখা হবে। শোভাযাত্রা করে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বেলা ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানীতে মা ও বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এদিকে, মরণোত্তর নিজের চক্ষু দান করায় আজ শনিবার সন্ধানী আন্তর্জাতিক চক্ষুব্যাংকে কর্তব্যরত প্রতিনিধি দল হায়দার আকবর খান রনোর কর্ণিয়াদ্বয় সংগ্রহ করেছেন। আগামীকাল রবিবার দুইজন অন্ধের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার লক্ষ্যে তা সংযোজন করা হবে। দেশের বিশিষ্ট কর্ণিয়াল সার্জন ডা. সৈয়দ এ হাসান সন্ধানী চক্ষু হাসপাতালে কর্ণিয়া সংযোজন সম্পন্ন করবেন।

দেশে অসংখ্য কর্ণিয়া অস্বচ্ছতাজনিত দৃষ্টিশক্তি হতে বঞ্চিত হতভাগ্যদের চোখে কর্ণিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে মরহুম হায়দার আকবর খান রনোর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে আসতে সর্বস্তরের জনগণকে উদাত্ত আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু এবং মহাসচিব অধ্যাপক ডা. মোঃ জয়নুল ইসলাম।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টা ৫টা মিনিটে রাজধানী পান্থপথস্থ একটি বেসরকারি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

জীবদ্দশায় তিনি একাধারে তাত্বিক, বুদ্ধিজীবী এবং বহু গ্রন্থের লেখক ছিলেন। তিনি ২০২২ সালে বাংলা একাডেমির কাছ থেকে "সাহিত্য পুরস্কার" লাভ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে