‘উপকূলীয় এলাকায় বাঁধ মেরামতে দ্রুত উদ্যোগ নিতে হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাইফুল হক

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাঁধগুলো মেরামতে দ্রুত উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে সাইফুল হক ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ও জলোচ্ছ্বাসে হতাহতদের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করেন। তিনি ঘূর্ণিঝড় কবলিত উপকূলীয় এলাকাকে ‘উপদ্রুত অঞ্চল’ ঘোষণা করে সর্বাত্মক ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাইফুল হক ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ভিত্তিতে খাদ্য ও নগদ অর্থ প্রদানের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা, মানুষ, বাড়িঘর, মাছের খামার, গবাদি পশু ও ফসলের প্রকৃত তালিকা তৈরি এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দুর্নীতি মুক্তভাবে যথাযথ সহায়তা করার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন সাইফুল হক।

বিবৃতিতে তিনি বলেন, ‘উপকূলীয় অঞ্চলে এখনই খাবার পানি, শুকনা খাবার, বস্ত্র, চিকিৎসা, ঘরবাড়ি পুনঃনির্মাণ জরুরি হয়ে পড়েছে। ফসল ও গবাদি পশুর ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে না পারলে হাজার হাজার পরিবারকে বড় ধরনের দুরবস্থায় পড়তে হবে।’

তিনি জলোচ্ছ্বাসে ভেঙ্গে যাওয়া বাঁধ সমূহের মেরামতের ব্যাপারেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে