প্রতিবেদক, রাজনীতি ডটকম

এখনই পদত্যাগ করে অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়েছে বাম দলসমূহ।
দলগুলো বলছে, পদত্যাগে যত বিলম্ব হচ্ছে প্রাণহানি ও জান-মালের ক্ষয়ক্ষতি ততই বাড়ছে।
রোববার (৪ আগস্ট ২০২৪) রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ নেতাদের সভা থেকে এ কথা বলা হয়।
সভার এক প্রস্তাবে আজও সারা দেশে ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণে প্রায় শতাধিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকার পদত্যাগ করতে যতই বিলম্ব করছে প্রাণহানিসহ জানমালের ক্ষয়ক্ষতি ততোই বাড়ছে।
বাম নেতারা বলেন, দেশকে ক্রমাগত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ক্ষমতাসীনরা। ফলে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে অন্তবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানানো হয়।
প্রস্তাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত দাবিসমূহ মেনে নিয়ে অবিলম্বে এই রক্তের হোলি খেলা বন্ধ করে পদত্যাগ করে দেশ ও জাতিকে রক্ষা করার আহ্বান জানানো হয়।
সভার প্রস্তাবে ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে নেমে এসে আন্দোলনে সামিল হওয়ার জন্য শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বাম দলের নেতারা।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামার রতন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতািন্ত্রক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির রুবেল সিকদার, ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, সাম্যবাদী আন্দোলনের বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) মহিন উদ্দিন চৌধুরী লিটন, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী) নেতা জয়দ্বীপ ভট্টাচার্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে