সায়মা ওয়াজেদ পুতুলের কারণে অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে: নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক ভ্যালুয়েবল সন্তান রয়েছে। শুধু জ্ঞানের অভাবে, জানার অভাবের কারণে এদেরকে আমরা যথাযথ মর্যাদা ও সমর্থন দিতে পারি না। আমাদের তাদের পাশে দাঁড়িয়ে সম্মানের জায়গায় নিয়ে মূল্যায়ন করতে হবে।

তিনি বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ এবং বিশ্বে এই অটিজম বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে সাড়া জাগিয়েছেন। দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর উদ্যোগে কেআইবি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, দেশের বাতিঘর হলো দেশরত্ন শেখ হাসিনা। আজকে তার সরকারকে বিভিন্নভাবে বিব্রত ও বাধাগ্রস্ত করছে বিএনপি-জামায়াত। এরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা করে। এ গোষ্ঠী রাজনৈতিক সংগঠনের নামে অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। এদের অরাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সারা দেশের মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। দেশের গণতন্ত্রকে অতীতে যেভাবে এরা ধ্বংস করেছে বর্তমানেও গণতন্ত্র ও সম্ভাবনাকে ধ্বংস করার জন্য অশুভ শক্তিকে ডেকে এনে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে ও নিষিদ্ধের নামে প্রকারান্তরে সারা বাংলাদেশের ধারাবাহিকতা সৃষ্টি করার পায়তারা করছিল বিএনপি-জামায়াত, জঙ্গিগোষ্ঠী। এরা ধর্মান্ধ ও অশুভ শক্তি। এরা সব সময় সাম্প্রদায়িক সংগঠনগুলোর পক্ষে কাজ করে। সাম্প্রদায়িকতার প্রমাণ থাকার পরও বিএনপি নেতারা সেই গোষ্ঠীগুলোর পক্ষে সমর্থন দেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে যত গুলো আন্দোলন হয়েছে সেগুলোতে ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল। আজকে তাদের গৌরব গাথাকে নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে।

নাছিম বলেন, বিএনপি জামায়াত জঙ্গিবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এরা আমাদের দেশের সবথেকে শক্তিশালী অংশ। এদের শক্তিকে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করে বাংলাদেশের রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এরাই আগামী দিনে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষ শত প্রতিকূলতাকে মোকাবেলা করে আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল প্রতিকূলতাকে মোকাবেলা করতে সক্ষম। এটি পৃথিবীতে নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য অসাধারণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশন বাংলাদেশ-এর মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম (প্রিন্স) এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ নজরুল ইসলাম এমপি সহ কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কেআইবি ঢাকা মেট্রোপলিটন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হামে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

২০ ঘণ্টা আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

২ দিন আগে

‘জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই’

অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

২ দিন আগে

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচন চায় জামায়াত

শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

৩ দিন আগে