বিএনপি-জামায়াত মানুষের জন্য আন্দোলন করে না : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৯: ৩৭
বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি

বিএনপি-জামায়াত দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করে না, তারা তাদের দল বাঁচানোর জন্য আন্দোলন সংগ্রাম করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেছেন, আমরা দেশ বাঁচানোর চেষ্টা করি আর বিএনপি জামায়াত দল বাঁচানোর। আমরা দেশের মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করি আর বিএনপি জামায়াত তাদের দলীয় স্বার্থ রক্ষার জন্য সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। এরা তাদের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘঠাতে চায়। দেশকে ধ্বংস করার জন্য সব ধরনের অপকর্ম এরা করে। এটাই এদের ঐতিহ্য। গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনষ্ট করাই এদের একমাত্র লক্ষ্য।

আজ বুধবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা'র পক্ষে অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে তারা সংযমের পথ না ধরে অসংযমের মত কর্মকাণ্ড করে। সিয়াম সাধনার মাসে ইসলামের যে মূল স্পিড তা থেকে তারা বের হয়ে গেছে। এরা রমজান মাসে আন্দোলনের নামে যে বেআইনি কার্যক্রম করে মানুষের ধর্ম পালনে বাধা সৃষ্টি করছে তার কারণে ইতোমধ্যে এদের বিপক্ষে জনমত তৈরি হয়েছে। জনগণের আস্থা ও সমর্থন কোনটাই তারা পাচ্ছে না।

নাছিম বলেন, আন্দোলনের নামে এরা যতদিন অরাজকতা সৃষ্টি করবে ততদিন দেশের মানুষ এদের সমর্থন করবে না। এদের কর্মকান্ডের কারণে বিএনপি জামাত সকল সমর্থন হারিয়ে একসময় নিঃশেষ হয়ে যাবে।এরা জনগণের অভিশাপেই ধ্বংস হবে। দেশের মানুষের শান্তির বিপক্ষে অভিশাপ হিসেবেই এদের আবির্ভাব হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে