স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা যুগান্তকারী সিদ্ধান্ত’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ শনিবার (৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এ কথা জানান তিনি।

'স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ভূমিকা' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সিদ্ধান্ত যুগান্তকারী এবং সময়োচিত। এর মধ্য দিয়ে মানুষ দল-মতের ঊর্ধ্বে উঠে তাঁর স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন এবং তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন।

নাগরিক সেবা বাড়াতে ঢাকায় নগর সরকারের বিকল্প নেই জানিয়ে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'আমার প্রায়াত পিতা মোহাম্মদ হানিফ অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তাঁর মেয়র জীবনে অভিজ্ঞতার আলোকে তিনি নগর সরকার প্রতিষ্ঠার কথাটা বলে গিয়েছেন। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি, পাঁচ বছর এই শহরের নেতৃত্বে ছিলাম। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো, ঢাকা শহরে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নগর সরকারের বিকল্প নেই। তাই নগর সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যে পুঞ্জীভূত সমস্যা রয়েছে, এগুলোকে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে পারি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কেন্দ্রীয় সরকার রয়েছে। এ কেন্দ্রীয় সরকার সাধারণত বৈদেশিক সম্পর্ক, অর্থনীতি এবং ডিফেন্সসহ আরও দুই-একটি মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। বাকি সব সেবা সংস্থা স্থানীয় সরকার পরিচালনা করে থাকে।

সুতরাং দেশে এগিয়ে চলছে, আমরা একটা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরও সময় এসেছে স্থানীয় সরকারকে শক্তিশালী করার মধ্য দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করা। আর নাগরিকসেবা জনগেণর দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার মধ্যে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাওয়া।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করা একটা চলমান প্রক্রিয়া। এটা বিগত সময় কি ছিল, বর্তমানে কি আছে। আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছি কিনা সে বিষয়ে আমরা অবশ্যই বলবো যে আমাদের আরও অনেকদূর যেতে হবে। তিনি বলেন, আমরা এ কথা নির্ধিদ্বায় বলতে পারি আমরা এগিয়ে চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারে সব সময় সচেষ্ট ছিলেন এবং তিনি কাজ করে চলেছেন।'

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৯ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

৯ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে