প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্র বিরোধী বিএনপি-জামায়াতের এজেন্টদের নির্মূলে জনগণকেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার (২৮ জুলাই) সহিংসতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের চকবাজার কাতালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
এ সময় নাছির উদ্দীন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত নির্বাচিত সরকারকে অসাংবিধানিক ও অবৈধ উপায়ে উৎখাত করার যে পরিকল্পনা নিয়েছিল, এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে তা তারা বাস্তবায়ন করার ব্যর্থ অপচেষ্টা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও বিচক্ষণতায় এই চক্রান্ত নস্যাৎ হলেও মহাবিপদের সংঙ্কেত এখনো কেটে যায়নি। বিএনপি-জামায়াতের সরকার উৎখাতের অপচেষ্টা বারবার ব্যর্থ হলেও দেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। ইতোমধ্যেই অগ্রাসন ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের বেতনভুক্ত অ্যাজেন্ট সুদ-ব্যবসায়ী ড. ইউনুসকে সরকার উৎখাতের অ্যাজেন্ডা বাস্তবায়নে নিযুক্ত করা হয়েছে। তাই দেশপ্রেমিক সর্বস্তরের জনগণকে বিএনপি-জামায়াতসহ তাদের বিশ্বস্ত বেতনভূক্ত দেশি-বিদেশি এজেন্টদের সনাক্ত করে আসামীর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশপ্রেমিক জনগণকে নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে হবে।’ তিনি এই অঙ্গীকার পালনে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের মোজাহেরুল ইসলাম, শাহেদুল আজম শাকিল প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে