দুই আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাঈদ খোকন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০: ৩৪
রোববার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি আসনের মনোনয়ন ফরম জমা দেন সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুটি আসনের মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ঢাকা-৬ ও ঢাকা-৮ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডিএসসিসির সাবেক এই মেয়র।

ব্রাহ্মণবাডিয়া-৪ আসনের জন্য মনোনয়ন কিলেন নারায়ন সাহা মনি। ছবি: সংগৃহীত।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সন্তান। ২০০৪ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ২০১৬ সালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য-১ ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন।

এ ছাড়া ১৯৮৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে ব্রাহ্মণবাডিয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নারায়ন সাহা মনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে