ইংরেজির শিক্ষিকা থেকে হলেন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুমানা আলী। ফাইল ছবি

পরিবার ও শিক্ষার্থীদের কাছে টুসি নামেই পরিচিত তিনি। পড়াতেন ইংরেজি সাহিত্য। বাবা ছিলেন জনপ্রিয় রাজনীতিবিদ। বাবার অবর্তমানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার বাবার আসনে সরাসরি ভোটে অংশ নিয়ে জয়ী হয়েছেন। এই জয় তাঁকে শিক্ষাঙ্গন থেকে নির্বাচনী এলাকা পেরিয়ে নিয়ে এসেছে দেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রুমানা আলী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে সরাসরি ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। রুমানা আলীর টুসির বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত রহমত আলী। গাজীপুরের শ্রীপুর ও সদর আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর রাজনীতিতে আসেন মেয়ে রুমানা আলী টুসি। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার নির্বাচনী আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন তিনি। রাজধানীর নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যে শিক্ষকতা করতেন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকারের শেষ সময়ে রহমত আলীকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রহমত আলী মাত্র দুই বছর প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকেই তার নির্বাচনী এলাকাসহ ব্যাপক উন্নয়ন করেন। তারই ধারাবাহিকতায় এবার মেয়ে রুমানা আলী টুসিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে