আল্টিমেটাম শেষে দেখা যাবে কার গায়ে কত বল: কাদের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৩: ০৯

বিএনপির সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ- এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৩৬ দিনের আল্টিমেটাম শেষে দেখা যাবে কার গায়ে কত বল। কে কাকে অচল করে দিবে।

নারায়ণগঞ্জের কাঁচপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৩ অক্টোবর ২০২৩

তিনি এ কথা বলেন। বিএনপি জামাতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাদের বলেন, নারায়ণগঞ্জের এই জনতাই যথেষ্ট বিএনপিকে অচল করে দিতে। জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়কের কথা বলে না, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি, স্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ চায় না।

কিসের ওপর ভর করে ঘোরাফেরা করছে বিএনপি? প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, মির্জা ফখরুলের মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি গণতন্ত্র জানে না, জানে স্বৈরতন্ত্র। এই বিএনপি থেকে সাবধান।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে সরকারের সময় নাকি শেষ। আজরাইল নাকি শেখ হাসিনার মাথার ওপর ঘুরছে, আওয়ামী লীগের জান কবজ করতে।

ফখরুল সাহেব, বিএনপির সময় শেষ। আজরাইল বিএনপি নেতাদের গলা টিপে ধরবে। কি মিথ্যাবাদী এই বিএনপি! মিথ্যাচার ও গুজব এটাই বিএনপির রাজনীতি।

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। এ ভূত মাথা থেকে নামান। নতুবা এ ভূতে বিএনপি শুদ্ধ খাবে।

দেশের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট চান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনা যা দিয়েছেন ভোটের মাধ্যমে তার প্রতিদান দিন। তাঁকে ভোট দিলে সামনের দিনগুলোতে আরো পাবেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই-এর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক , সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য শামীম ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ সহ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে