প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমাদের মহান স্বাধীনতা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি। এটি কারো দয়ার দান নয়। কোনো সামরিকজান্তা তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি।
আজ সোমবার (২৫ মার্চ) সকালে রাজধানীর মতিঝিল স্কুল এন্ড কলেজের উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, নিরস্ত্র বাঙালির ওপর ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল।তারা ছাত্র-ছাত্রী যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গুলোকে টার্গেট করে হত্যাযোগ্য চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেয়া। পাকিস্তানিদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সমযগুলো কারাগারে কাটিয়েছেন। তিনি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন।তাকে ফাঁসির কাস্টে দাঁড়াবার ব্যবস্থা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান কারাগারে তাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল এবং কারাগারের পাশে তার জন্য কবর খোঁড়া হয়। বলা হয়েছিল এই কবরেই তাকে সমাহিত করা হবে। পাকিস্তানি অফিসাররা তাকে যখন জিজ্ঞেস করেছিলো আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান নাকি বাঁচতে চান, তিনি সেদিন শাসক গোষ্ঠীর সাথে আপস করেননি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে