প্রতিবেদক, রাজনীতি ডটকম

“৫৪টি দল নিয়ে বিএনপি সরকারবিরোধী ঐক্যজোট করেছিল, এই ঐক্যজোটের শরিকরা এখন কোথায়?”
বিএনপি নেতাদের উদ্দেশে এই প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমি জানতে চাই, সেই ঐক্য এখন কোথায়? সেই জগাখিচুড়ি জোট কোথায়? কোনোটারই তো অস্তিত্ব নেই। এখন সরকারের ঘাড়ে দোষ দিয়ে পার পাওয়া যাবে?”
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘মঈন খান যান মার্কিন দূতাবাসে, সেখানে গিয়ে নালিশ করেন। মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। ৫৪ রাজনৈতিক দলের জোট করেছিল। এখন কে কোথায়, কেউ জানে না। ৫৪টি দল নিয়ে তারা সরকারবিরোধী ঐক্যজোট করেছে, এর মধ্যে সমমনাও আছে। এই ঐক্যজোটের শরিকরা এখন কোথায়?
২৮ অক্টোবরের ঘটনা বিএনপি নেতাদের কারাগারে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর হামলা করা, জাজেস চেম্বার, পুলিশ হাসপাতালে গিয়ে হামলা করা—এসব অভিযোগে তাদেরকে আটক করা হয়েছিল।
তিনি বলেন, ‘তারা তো বলেছিল আমরা পালিয়ে যাব। পালিয়ে গেল কেন? পালিয়ে গেল মানে কোনো অপরাধ করেছে। আগে তো তারা পালায়নি! সেদিন পালিয়ে গেল। সেদিন কিছু অপরাধ তারা করেছে, সে জন্য তাদের পালাতে হয়েছে। পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারপর বিষয়টা বিচারাধীন, আদালতের বিষয়। আদালত যখন জামিন দিয়েছে, তখন তারা মুক্ত হয়েছে।’
আপনি সব সময় ছাত্রলীগের লাগাম টানার কথা বলে আসছেন। গত কয়েক দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও তারা সংঘর্ষে জড়াচ্ছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনার পরও তারা সংঘর্ষে জড়িয়েছে—এ ব্যাপারে মত জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবস্থা হচ্ছে, আমরা চিন্তা-ভাবনা করছি নতুন করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যত কঠোর হওয়া দরকার, আমরা হবো।’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারামুক্ত হয়ে বলেছেন, মুক্তির আন্দোলন চলবে। এ ব্যাপারে একজন গণমাধ্যমকর্মী মত জানতে চাইলে কাদের বলেন, ‘বিরোধী দলের আন্দোলন বাস্তবে না হলেও মুখে আন্দোলনের কথাটা তাদের বলতে হয়। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে হয়। সেটা প্রধান বিষয়। আর পাবলিককেও বোঝাতে হয়, সমমনাদের যে, আমরা আছি।’
বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া হবে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাধা দেওয়ার মতো সহিংস তৎপরতা সন্ত্রাস-অগ্নি সন্ত্রাস, এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়, তাহলে সেখানে বাধা আসবে। তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দিয়ে এগিয়ে যায়, সেখানে আমরা বাধা দেবো কেন?’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে