সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সেগুনবাগিচায় জুম বাংলাদেশের উদ্যেগে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন পুঁজিসহ চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে, আমরা চাই ঘুরে দাঁড়াতে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশ এখন আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ।

তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি সকল দেশ প্রেমিক রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক সংগঠন, সামাজিক, যুব সংগঠনসহ সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে।

আজ রোববার (৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ এর উদ্যেগে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন পুঁজিসহ চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, আমাদের সমাজে এখনও অনেক বৈষম্য রয়েছে।কিছু মানুষ ভালো আছে।কিছু মানুষ খুব ভালো আছে।আবার কিছু মানুষ খারাপ আছে।আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই।সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের কিছু করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এর জন্য সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাদের মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। এটি অরাজনৈতিক মানুষরাও করতে পারে। সবাই যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাহলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

জুম বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, এ সংগঠন যেভাবে মানুষের পাশে সামাজিক কর্ম করে তা সত্যি প্রশংসার দাবিদার। এ সংগঠন রাষ্ট্রীয় কোন অর্থ এখনও পাচ্ছে না।হয়তো অদূর ভবিষ্যতে পাবে। সে পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা শুধু পথশিশুদের জন্য না,সারাদেশে বঞ্চিত মানুষ ও অসহায়দের জন্য যেমন ভাবছে এবং কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় সততা ও নিষ্ঠার সাথে তারা এগিয়ে যাবে।

বাহাউদ্দিন নাছিম এরপর ২০ নবর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন কর্তৃক সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঈদ উপহার শাড়ী, লুঙ্গি বিতরণ অনুষ্ঠান ও বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছনের গলিতে পথশিশু আশ্রায়কেন্দ্র ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ বাজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে