প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে সব সময় বাধাগ্রস্ত করে। এরা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে চায়। এরা আমাদের গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করে অশুভ শক্তির হাতে দেশকে তুলে দিতে চায়। এরা মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের ইতিহাস, মূল্যবোধ ও গণতন্ত্র কোনো কিছুতেই বিশ্বাস করে না। এই বিএনপি জামাত বাংলাদেশকে এখনো পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর।
শনিবার পল্টন কমিউনিটি সেন্টারে ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন কখনোই পূরণ হবে না। যেকোনো মূল্যে এই অপশক্তিকে আমরা প্রতিহত করে আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করব। আমরা যেকোনো মূল্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে বিনির্মাণ করব। এটি আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের লক্ষ্য অর্জনে যত বাধাই আসুক, আমরা সেটিকে মোকাবেলা করে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব।
নাছিম বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হল দেশের মানুষের জন্য। আমরা বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াই। আমাদের দায়িত্ব হলো মানুষকে ভালোবাসা। মানুষের পাশে থাকা। দেশের সকল দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। করোনাকালীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। সামনে ঈদ। মানুষ যাতে ঈদটা ভালো ভাবে করতে পারে তার জন্য আমরা তাদের কিছুটা সহযোগিতা করছি।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই এগিয়ে নেওয়ার পথে আপনারা সকলে বঙ্গবন্ধু কন্যার পাশে থাকবেন। আপনারাই আমাদের মূল শক্তি। আমরা বারবার ঘুরে ফিরে আপনাদের কাছেই যাই। আপনাদের সেবা করাই আমাদের ধর্ম। আপনারাই জাতির পিতার আদর্শের সৈনিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
পল্টন কমিউনিটি সেন্টারে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে বাহাউদ্দিন নাছিম আওয়ামী যুবলীগ আয়োজিত
মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি হল সেই রাজনৈতিক দল যারা মানুষের উপকার করতে পারেনা, যারা মানুষের দুর্ভোগ সৃষ্টি করে, মানুষকে গণতন্ত্রের শিক্ষায় বলিয়ান করতে না পেরে মানুষকে বিভ্রান্ত করে, অপপ্রচার করে, অত্যাচার করে এবং ভয়ভীতি দেখিয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প সৃষ্টি করে সাম্প্রদায়িক রাজনীতির নামে বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত অপরাজনীতির ধারাবাহিকতা বাংলাদেশে সৃষ্টি করতে চায়। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে সংবিধানকে পদদলিত করেছিল। তারা খুনের রাজনীতি শুরু করেছিল এবং বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে কারফিউ দিয়ে বহু দলীয় গণতন্ত্র শুরু করেছিল। তারা (বিএনপি) বহুদলীয় গণতন্ত্রের কথার নামে ঠকবাজীর রাজনীতি শুরু করে।
তিনি আরও বলেন, তারা (বিএনপি) এখনো বাংলাদেশের মানুষকে বিপথগামী করতে চায়। বিপথগামী করে বাংলাদেশের মানুষের সম্ভবনাকে,বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা সেই সরকারকে কলঙ্কিত করার নামে বাংলাদেশকেও কলঙ্কিত করতে চায়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে