আমাদের কোনো অর্থমন্ত্রী ঝুলি নিয়ে বিদেশে ভিক্ষা চায়নি : কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থনেতিক সংকটকালে এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী ও সাহসী উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সময় বাজেটের আগে ঝুলি নিয়ে কোনো অর্থমন্ত্রী বিদেশে ভিক্ষা চায়নি।

আজ শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশ ও ১৫ বছরের পরে উন্নয়নে-অর্জনে আকাশ-পাতাল পার্থক্য। এই বাজেট এবার গতবারের কিছু বেশি। সেটা আমরা বলেছি কী কারণে। বিএনপি আজকে বড় বড় কথা বলে। অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলে খাওয়ার কথা বলে।

‘তাদের (বিএনপি) বাজেট সর্বশেষ ছিল ৬৮ হাজার কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে প্যারিসের কনসোরডিয়াম ফোরামে দৌড়াতে হয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে। আমাদের সময় ভিক্ষার ঝুলি নিয়ে বাজেট পূর্ববর্তী সময়ে কোনো অর্থমন্ত্রী বিদেশে গিয়ে ভিক্ষা চায়নি,’ যোগ করেন তিনি।

কাদের বলেন, ‘তাহলে বুঝতে পারে, দেশটা কোথায় থেকে কোথায় এসেছে। ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় আমরা অর্থনীতির মূল ধারায় আনার ব্যবস্থা করেছি। এর ফলে ব্যাংকিং সিস্টেমে অর্থপ্রবাহ বাড়বে।’

কাদের বলেন, ‘অর্থনেতিক-সামাজিক অগ্রগতির ফলে জীবনমান এ দেশে দিন দিন উন্নততর হচ্ছে। বাংলাদেশ এখন শুধু ডালে ভাতের নয়, পুষ্টি উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ।’

তিনি বলেন, ‘এ সময় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড়ে ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল আমাদের সবার মধ্যে পৌঁছে গিয়েছে। ফলে দ্রুততম সময়ের মধ্যে দারিদ্র্য কমেছে।

‘২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকার দেশের ৪০ শতাংশের বেশি মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে গিয়েছিল, জনগণের ধারাবাহিক সমর্থন নিয়ে শেখ হাসিনা সরকার মাত্র ১৪ বছরের মধ্যে দারিদ্র্য ১৮ দশমিক সাত শতাংশে এবং অতি দরিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশে নামিয়ে এনেছে,’ বলেন কাদের।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে মূল্যস্ফীতি এখনো নয় শতাংশের উপরে রয়েছে। বৈশ্বিক পরিস্থিতি দেশের বাজারে সরবরাহ শৃঙ্খলে ত্রুটি, ডলার বিপরীতে টাকার মান কমে যাওয়া আমাদের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির কারণ। একই সময়ে দেশে গড় মজুরি বৃদ্ধি পেয়েছে সাত শতাংশের বেশি এবং মজুরি বৃদ্ধির মধ্যে দুই শতাংশের একটি ফারাক রয়েছে।

‘ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক কম প্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুৎসাহিত করেছে। এতে আমদানি কমেছে বছরে ১৫ শতাংশের বেশি হারে। ফলে সংকটকালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আন্তর্জাতিক মানদণ্ড; তিন মাসের বেশি আমদানির জন্য ধরে রাখা সম্ভব হয়েছে। তা সত্ত্বেও টাকার মান ধরে রাখতে রিজার্ভ থেকে ২২ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। ফলে রিজার্ভ কমে গেছে,’ বলেন তিনি।

কাদের বলেন, ‘২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি, তখনো আমরা ১০ শতাংশ মূল্যস্ফীতির অর্থনীতি পেয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিচালনার দক্ষতার গুণে পূর্ববর্তী দুই বছরের মধ্যে আমরা সেই মূল্যস্ফীতি দমন করে জাতিকে স্থিতিশীল অর্থনীতি উপহার দিয়েছিলাম।

‘বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হবো, ইনশাল্লাহ। এই বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত, সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা দেশের মানুষের জীবনমান উন্নত করবে,’ যোগ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে