নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশাহারা হয়ে উদ্ভট আবোল-তাবোল কথা বলা শুরু করেছে। তিনি বলেন, ভোটে না আসার যে কি যন্ত্রণা সেটি বিএনপি নেতারা সবাই বুঝতে পারছে।

আজ বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি নেতা ড. মঈন খানের মন্তব্য 'বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দিশেহারা' -এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নে ড. হাছান বলেন, এবারে নির্বাচন দলীয় প্রতীকবিহীন ও উন্মুক্ত প্রার্থিতায় হবে। এটি নতুন নয়। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছে। এবং নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়, মানুষ তাদের পছন্দ মতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না।

সাংবাদিকরা এ সময় শ্রম আইন লঙ্ঘনের দায়ে দন্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের 'দেশে আইনের শাসন নেই' মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দণ্ডপ্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ১ চুক্তি, ৩ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা :

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন ৭ ও ৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা'র ঢাকা সফরে কারিগরী সহায়তা নিয়ে একটি চুক্তি এবং ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ণনা করে ড. হাছান বলেন, সফরে ২৪ জনের একটি বড় বিজনেস ডেলিগেশন আসছে। আমাদের এফবিসিসিআই তাদের সাথে বৈঠক করবে। ব্রাজিল থেকে আমরা ভোজ্যতেল ও অন্যান্য পণ্য আমদানি করি। দক্ষিণ আমেরিকায় আমাদের রপ্তানি অনেকটাই 'আনেক্সপ্লোরড' রয়ে গেছে। ব্রাজিল বড় দেশ, তাদের ক্রয়ক্ষমতাও বেশি ফলে তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং  নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ :

এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত  পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং নিউজিল্যান্ডের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

পর্তুগালের জোয়াও ম্যানুয়েল মেন্ডেস রিবেরিও দ্য আলমেইদা (Joao Manuel Mendes Ribeiro de Almeida), বাহরাইনের আব্দুল রহমান মোহামেদ আহমেদ আল কৌদ  (Abdulrahman Mohamed Ahmed Al Qaoud) এবং নিউজিল্যান্ডের ডেভিড পাইনের (David Pine) সাথে পৃথক তিন বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান বলেন, পর্তুগালে প্রায় ২০ হাজার বাংলাদেশির মধ্যে অর্ধেকই সেখানে নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগাল ও বাহরাইনে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে নিউজিল্যান্ডসহ সবার সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি। মিয়ানমারের 'ডিলে ট্যাকটিক' নিয়েও কথা হয়েছে। ভিসা সহজ করতে পর্তুগাল ঢাকায় একটি কনসাল জেনারেলের অফিস খোলার পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডের সাথে উচ্চ পর্যায়ের পারস্পরিক সফরের বিষয়েও কথা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে