তারা বন্দুক নিয়ে গর্জন করবে, আর আমরা জুঁই ফুলের গান গাইবো—এটা তো হয় না: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

রাজনৈতিক বিরোধীদের রাজনীতির মাধ্যমে মোকাবিলা করা হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিন্তু সহিংসতা-সংঘাত এলে তো রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নেই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে, আর আমরা জুঁই ফুলের গান গাইবো—এটা তো হয় না।

শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশতেহার বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা আসতে পারে আশঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাধা-বিঘ্ন আসতে পারে, কারণ যারা এই নির্বাচন বর্জন করেছে তারা পিছু হটেনি। তারা আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এ সরকার যাতে থাকতে না পারে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে কবে কম্বোডিয়ার মতো একটা নিষেধাজ্ঞা হয়তো এখানে আসে।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নীতির পরোয়া করেন না। সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়—এই নীতিতে শেখ হাসিনা সরকারের কার্যাবলী পরিচালিত হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে যে পরিস্থিতি, রাজনীতিকে আমরা রাজনীতি দিয়ে মোকাবিলা করতে চাই কিন্তু রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস, সংঘাত, সহিংসতার উপাদান যুক্ত করে। তখন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যা যা করতে হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে। কিছু প্রশাসনিকভাবে মোকাবিলার প্রশ্ন আছে, কিছু আমাদের দলীয় কর্মসূচি আমরা এতদিন ওদের আন্দোলন মোকাবিলায় করেছি নির্বাচনকে সামনে রেখে; এখনো আমাদের কর্মসূচি যথারীতি চলবে। রাজনীতি তো আর বন্ধ থাকবে না!

‘তবে আমরা বিরোধী দলকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চাই কিন্তু সহিংসতা-সংঘাত এলে তো রাজনৈতিকভাবে মোকাবিলা করে লাভ নেই। তারা গর্জন করবে বন্দুক নিয়ে আর আমরা জুঁই ফুলের গান গাইবো—এটা তো হয় না,’ বলেন তিনি।

এখনো অনেক কাজ বাকি জানিয়ে তিনি বলেন, ‘ফরিদপুর থেকে বরিশাল-কুয়াকাটা ফোর লেন করার আবশ্যকতা আছে। পদ্মা সেতু থেকে আমাদের এখন প্রতিদিন এক কোটি ২৩ লাখ টাকা টোল আদায় হয়। আমরা এটা যদি ফোর লেন করি এবং ওদিকে বেনাপোল পর্যন্ত যদি ফোর লেন করি, তাহলে পদ্মা সেতুর আয় অনেক বেড়ে যাবে।

‘চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা টানেলের সুফল যদি পেতে চাই, তাহলে সেখানে ফোর লেন করতে হবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত সিক্স লেন আছে, সেখান থেকে পঞ্চগড় যাবে। আরেকটা যাবে বুড়িচং পর্যন্ত। আমাদের একটা মেট্রোরেল হয়েছে, আরও পাঁচটি মেট্রো লাইন করতে হবে। এর মধ্যে দুটির কাজ শিগগির শুরু হবে,’ যোগ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে