মধ্যরাতে গ্রেপ্তার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গ্রেপ্তারের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: র‍্যাবের সৌজন্যে

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার মধ্যরাতে গুলশানে এক ব্যবসায়ীর বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।

রাত দেড়টার দিকে র‍্যাবের মিডিয়া উইং জানায়, রংপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণকারিগর নিহতের ঘটনায় মামলা হয়।

ওই মামলায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

র‍্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের বলেন, এই মামলায় গুলশানে ১ নম্বর রোডে এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলারও আসামি টিপু মুনশি।

তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হন। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপকভাবে সমালোচিত হন টিপু মুনশি। সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১৭ ঘণ্টা আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৮ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

২১ ঘণ্টা আগে