জাতীয় লক্ষ্য পূরণে যুব সমাজের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ : স্থানীয় সরকার মন্ত্রী

বাসস
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২: ৫৩
স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম তরুণ পেশাজীবীদের নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ যে বাংলাদেশের পথনকশা তৈরি করেছেন আজকের তরুণদেরই সেই লক্ষ্য অর্জনে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, 'অতীতে বাংলাদেশের সমস্ত অর্জন তরুণদের প্রশংসনীয় অংশগ্রহণের ফলেই সম্ভব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণরা মেধাবী হলে সে জাতি কখনো পথ হারায় না।'

মন্ত্রী আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস এবং বাংলাদেশে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হ্যারিস বিন হাজী ওসমান। এতে আরো উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া, টয়োপ ২০২৩ এর পরিচালক এবং জেসিআই বাংলাদেশের কোষাধ্যক্ষ ইরফান হক।

বর্তমান সরকার তরুণদের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি করার জন্য ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সুবিধা চালুর ফলে এখন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় থাকা তরুণও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারছে। সরকারের কাজ নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাবনার দ্বার উন্মোচন করা উল্লেখ করে মন্ত্রী বলেন, সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে দিলে তরুনরাই তাদের ভাগ্য নিজেরা গড়ে নিতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নেতৃত্ব গঠনের সুযোগ করে দিলে তরুণরা দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি এ সময় টয়োপ ২০২৩ এ পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ১০ জন তরুণ তরুণীকে অভিনন্দন জানিয়ে বলেন, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এ পুরস্কার অন্যান্য তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের ১০ জন তরুণ-তরুণীকে সম্মাননা দিয়ে আসছে। এ বছরের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আছেন চিকিৎসায় ডাক্তার সায়েদুল আশরাফ কুশন, উদ্যোক্তায় ফারনাজ আলম ও মীর শাহরুখ ইসলাম, ব্যক্তিগত অর্জনে ইশতিয়াক আহমেদ ও সাইফুল ইসলাম, একাডেমিক নেতৃত্বে মাহমুদুল হাসান সোহাগ খেলাধুলায় মো. রোমান সানা, সাংস্কৃতিক অর্জনে মেহজাবিন চৌধুরী, অর্থনীতিতে সায়মা ইসলাম এবং প্রযুক্তি ক্ষেত্রে সৈয়দ আব্দুল্লাহ জাহের।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে