প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতবিরোধী মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ভারতবিরোধী মিথ্যাচার করা বিএনপির এটা নতুন কোন বিষয় নয়। সেই ৭৫ পরবর্তী সময় থেকে পানি চুক্তিসহ নানা বিষয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী মিথ্যাচার করে আসছে।
মাহবুব উল অলম হানিফ আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রয়াত ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভির শাল চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, শীতকালের শালচাদর গরম কালে পুড়িয়ে মানুষের আস্থা অর্জন করা যায় না। আওয়ামী লীগ দেশের জনগণের উপর আস্থাঅর্জনশীল দল।
তিনি বলেন, সেই পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল সময়ে জনগণের উপর নির্ভর করেই আন্দোলন করেছে। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামালেও নির্বাচন করে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। এই দলের বিরুদ্ধে ভারতবিরোধী মিথ্যাচার করে কোন লাভ নেই।
পরে কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের স্মরণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।
এ সময় জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) এ এম জুবায়ের, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে