অস্তিত্ব রক্ষার্থে কাল্পনিক কথা বলছে বিএনপি : প্রাণিসম্পদ মন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন দল বিএনপিকে জনগণের মনে নাই, জনগণ বিএনপিকে ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এসব করছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ জনসাধারণের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খবর তথ্য বিবরণীর।

এ সময় মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ইদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক নানা উদ্যোগের কারণে এখন আর কোথায় যানজট নেই বললেই চলে। তবে সড়কে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও ২৭ জনকে মোট এক লাখ ২৩ হাজার পাঁচশ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল হক বকু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে