আমাদের জাতির জন্য বিএনপি-জামায়াত অভিশাপ : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বিএনপি-জামায়াতের অসাধু তৎপরতায় আমরা নানা ধরনের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধাগ্রস্থ হচ্ছি। এরা দেশের মঙ্গলের চেয়ে নিজেদের মঙ্গলের কথাই ভাবে। এই বিএনপি সব সময় নিজেদের পকেট ও গোষ্ঠীর স্বার্থের কথা ভাবে। এরা দেশ প্রেমিক নয়। এরা মহান মুক্তিযুদ্ধ ও মূল্যবোধে বিশ্বাস করে না। এই গোষ্ঠীটি হলো আমাদের জাতির জন্য অভিশাপ।

বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংক ভবন চত্বরে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পবিত্র রমজান মাস। এটি হলো সিয়াম সাধনা ও সংযমের মাস। অথচ বিএনপি-জামায়াত সংযমি না হয়ে আন্দোলনের নামে মানুষের দুঃখ কষ্টকে আরো বাড়ানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এরা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দুর্নীতির বিপক্ষে বড় বড় কথা বলে। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের ঘৃণা করি। আমরা লুটেরাজদের হাত থেকে বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি।

নাছিম বলেন, জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা মানুষের কষ্ট উপলব্ধি করেন। সেই উপলব্ধির জায়গা থেকে কিভাবে তিনি মানুষের কষ্টকে দূর করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে দেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট ও দুঃখকে বাড়ানোর জন্য দ্রব্যমূল্যের কারসাজি করে মানুষের পকেটের টাকা লোপাট করার চেষ্টা করছে। এই সকল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের সজাগ থেকে জনমত তৈরি করতে হবে। দেশে অনেক ভালো ও সৎ ব্যবসায়ী আছে। তাদের নিয়ে আমাদের প্রশ্ন নেই। কিন্তু যারা দেশে পর্যাপ্ত মজুদ থাকার পরও দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয় তাদের নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এই অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিপক্ষে আমাদের সজাগ থেকে জনমত গড়ে তুলতে হবে। এদের হাত থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। সরকার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এদের বিপক্ষে অবস্থান নিতে হবে।

জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জনতা ব্যাংক পিএলসির এমডি ও সিইও আব্দুল জব্বার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিএমডি গোলাম মর্তুজা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে