শেখ মুজিবের জন্মদিন আজ

ডেস্ক, রাজনীতি ডটকম
শেখ মুজিবুর রহমান

আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে সাংগঠনিকভাবে প্রায় অদৃশ্য হয়ে ওঠা বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গড়ে ওঠে, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ছিলেন তিনি। কলেজ জীবনেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের মতো রাজনৈতিক নেতাদের সান্নিধ্যে আসেন।

১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় শেখ মুজিবের। ১৯৪৬ সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজ (বর্তমানে মওলানা আজাদ কলেজ) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।

১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৩ জুনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলের সাধারণ সম্পাদক ও ষাটের দশকে দলের সভাপতি হয়ে ওঠেন। পরে একের পর এক ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান পেরিয়ে সত্তরের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন তিনি।

সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেলেও পশ্চিম পাকিস্তানিরা সরকার গঠন করতে দেয়নি। তাতে স্বাধীনতা আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এতে মুক্তির সশস্ত্র যুদ্ধের পথে গড়ায়।

একাত্তরের ২৫ মার্চ কালরাতের শুরুতেই তাকে আটক করে পাকিস্তান হানাদার বাহিনী। শুরু হয় যুদ্ধ। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। জন্ম হয় স্বাধীন বাংলাদেশ। শেখ মুজিব তখনো পাকিস্তানের কারাগারে। ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হলে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি দেশে ফেরেন তিনি।

স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই শুরু হয় বাংলাদেশ পুনর্গঠনের সংগ্রাম। ১৯৭৫ সালে তিনি সংসদীয় পদ্ধতি থেকে রাষ্ট্রপতি শাসিত শাসনপদ্ধতি প্রবর্তন করেন তিনি, গড়ে তোলেন বাকশাল। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট আততায়ীদের হামলায় সপরিবারে ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন তিনি।

শেখ মুজিবুর রহমানের জন্মদিনটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জাতীয় শিশু দিবস হিসেবে রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে উদ্‌যাপন করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তী সরকার এই দিনটিকে জাতীয় দিবসের তালিকা থেকে বাদ দিয়েছে। ফলে এ বছর এই দিনে রাষ্ট্রীয় বা জাতীয় পর্যায়ে কোনো আয়োজন নেই।

৫ আগস্টের পর সাংগঠনিক কার্যক্রমে প্রায় অদৃশ্য হয়ে গেলেও ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কিছু কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। নিজেদের ফেসবুক পেজ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন; গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল; জাতীয় শিশু দিবসের আলোচনা সভা; সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী কনটেন্টের প্রচার ও ভার্চুয়াল আলোচনা সভা; শিশু-কিশোরদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা; এবং দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় এই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ ও পালনের জন্যও আহ্বান জানানো হয়েছে পোস্টে। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগও এ রকম বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে