বিএনপির কর্মসূচি ‘নেই কাজ তো খই ভাজ’: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিকে ‘নেই কাজ তো খই ভাজ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে বলেন, বিএনপির অ্যাকশনের এই কর্মসূচি, এটা যদি ইস্যুভিক্তিক হয় তাহলে বিরোধী দল হিসেবে বিএনপি খাদের কতটা গভীরে চলে যাচ্ছে। আগে তো খাদের কিনারায় ছিল। এখন গভীরে যাচ্ছে।

বিএনপি এখনো বড় রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন নিষ্ক্রিয় আছে। ভুল করেছে। ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে।

বিএনপির ১৩ জন নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, যারা মারা গেছেন তারা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টাডিতে মারা গেলেন? অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না।

মেট্রোরেলের চাহিদা ও ভিড় বাড়ার প্রেক্ষাপটে বগি বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই। মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও পাঁচটির বেশি বগি মেট্রোরেলে নেই। বাংলাদেশে ইতোমধ্যে থেকে ৬টি আছে। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পর পর মেট্রো দেওয়া যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে।

ওবায়দুল কাদের বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। জনস্বার্থেকে প্রাধ্যান্য দিয়েই কাজ করছে সরকার।

বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়ছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে সময়মতো কিছু, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়— এগুলোয় কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন।

সেতুমন্ত্রী বলেন, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের পর নির্বাচিতদের মধ্য থেকে মন্ত্রী হতে পারেন।

এর আগে সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি।

পরে সাংবাদিকদের রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত জানান, বৈঠকে বাংলাদেশে জ্বালানি, কৃষি, সড়ক ও সেতুসহ অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে