প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি নেতা তারেক রহমান দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, লন্ডনে পলাতক তারেক রহমান ওই দেশের রাজপ্রাসাদে বসে দেশের শান্তির পরিবেশ বিনষ্ট করতে চায়। এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। তার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে উর্দুভাষীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুখী সমৃদ্ধ দেশে পরিনত হয়েছে। আর জনগণের প্রতি যাদের কোনো দায়িত্ব-কর্তব্য নেই, সে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ইফতার পার্টি বর্জন করে সেই অর্থ গরীব-দুঃখী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। তখন বিএনপি নেতাকর্মীরা ইফতার পার্টির নামে জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ যখন কিছুটা অসুবিধায় ভুগছে তখন এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে সুলভমূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে রমজানে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌছনো যায়। বাহিরের বাজারে গরুর মাংস ৭০০-৮০০ টাকা হলেও এসব বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৫০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিস তুলমূলক কম দামে মানুষকে সরবরাহ করা হচ্ছে। রমজান জুড়ে এই আসনের মানুষ সমস্ত সুবিধা পাবেন।
বিহারীদের উদ্দেশ্যে স্থানীয় এমপি নানক বলেন, আপনাদের পুনর্বাসনের যে ওয়াদা আমি দিয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী শিগগিরই আপনাদের পুনর্বাসন করবেন ইনশাল্লাহ।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের সকল প্রয়োজনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা পাশে থাকে। প্রধানমন্ত্রীর উপহার জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া উচিত। যদিও আমরা সেটা সঠিকভাবে করতে না পারি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যারা এসেছেন আপনারা এই উপহারের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবেন, আমাদের এটাই চাওয়া।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, উত্তর সিটির ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে