সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই: ওবায়দুল কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। পশুবাহী গাড়ি ও পশুর হাট যত্রতত্রবসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ে সেজন্য সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেনসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েআয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।
ওবায়দুল কাদের বলেন, রাস্তার কারণে যানজট হবে এমন পরিস্থিতি নেই। বাংলাদেশেসর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের আমলে হয়েছে।পশুর গাড়ি এবং পশুর হাটের কারণে কিছু যানজট হয়। পশুবাহি গাড়ি এবং পশুর হাট যত্রতত্রবসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ানো হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারাযথাযথভাবে সে দায়িত্ব পালন করবেন। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। দায়িত্ব পালনেমনোযোগ দিতে হবে এবং অনাকাঙ্খিত দুর্ঘটনা এবং প্রাণহানি না ঘটে সেজন্য মনিটরিং বাড়াতেহবে।
বিএনপির’র দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজরাই দুর্নীতিরবিরুদ্ধে আজকে কথা বলে। বিএনপি টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জাফখরুল ইসলাম একটা বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন।এখন বলছে তাকে সাজা দেওয়া যাবে না।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের শাস্তি তো হয়েছে। এখন তাকে দেশে ফিরে এনে শাস্তিভোগ করাতে হবে-এটাই প্রধানমন্ত্রী বলেছেন। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্বে থাকবেততদিন বিএনপি স্বাধীনতা নিয়ে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ ঘটাবে এটা সম্ভব না। বিএনপিনির্বাচনে আসলে আগের মতো খরা হতো না। সার্বিক পরিস্থিতিতে তাদের সেই সুযোগ ছিল।তারেক রহমানকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার কোন কারণ নেই।
সংসদ সদস্য আনার হত্যাকান্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রিমান্ড প্রসঙ্গেওবায়দুল কাদের বলেন, মামলা হওয়ার আগে, শাস্তি ঘোষণার আগে কাউকে অপরাধী বলা ঠিকনয়-এটাই নিয়ম। জেলা সেক্রেটারি রিমান্ডে এমন উদাহরণ কি বিএনপি এবং জেনারেলএরশাদের আমলে আছে? আওয়ামী লীগের বিচার করার সৎ সাহস আছে।
বর্তমান সরকার বিএনপি’র শত্রু-মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণসম্পাদক বলেন, এদেশে বিএনপি’র বন্ধু হতে পারে সেই সরকার যে সরকার নির্বাচনে বিএনপিকেনিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজয়ের নিশ্চয়তা দিবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিননাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিতরায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহারচাপা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকআমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক এডভোকেট সায়েম খান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে