অন্তর্বর্তী সরকারে থাকা ১৭ জন কে, কোন দেশের নাগরিক— জানালেন জয়

ডেস্ক, রাজনীতি ডটকম
সজীব ওয়াজেদ জয়। ছবি: জয়ের ফেসবুক থেকে

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ‘বিদেশি এজেন্ট দ্বারা পরিচালিত’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ১৭ জনের নাম উল্লেখ করে জয় দাবি করেছেন, এই ১৭ জনেরই বাংলাদেশ ছাড়া অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে। তারা কে কোন দেশের নাগরিক, সেটিও উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেছেন।

জয় লিখেছেন, ‘বাংলাদেশ এখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক ও স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলছে, যা মূলত বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত। তারা তাদের বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে এসেছে।’

তিনি লিখেছেন, ‘এরই মধ্যেই তারা (অন্তর্বর্তী সরকার) আরাকান আর্মিকে আমাদের মাটিতে প্রবেশাধিকার দিয়েছে। এখন তারা আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে। এভাবে তারা বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান বা ইউক্রেনে পরিণত করবে।’

জয় তার স্ট্যাটাসে সরকারসংশ্লিষ্ট যে ১৭ জনের তালিকা তাদের ভিনদেশের নাগরিকত্বের তথ্যসহ তুলে ধরেছেন তারা হলেন—

  • প্রধান উপদেষ্টা ইউনূস, মার্কিন নাগরিকত্ব (তিনি জার্মানি, ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক)
  • পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিটিশ নাগরিকত্ব
  • প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সুইজারল্যান্ডের নাগরিকত্ব
  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মার্কিন নাগরিকত্ব
  • অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অস্ট্রেলীয় নাগরিকত্ব
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমান, সুইজারল্যান্ডের নাগরিকত্ব
  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মাইনু উদ্দিন, মার্কিন নাগরিকত্ব
  • ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, নেদারল্যান্ডসের নাগরিকত্ব
  • প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ব্রিটিশ নাগরিকত্ব
  • সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান ও ঐক্যমত কমিশনের উপসভাপতি আলী রিয়াজ, মার্কিন নাগরিকত্ব
  • নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, মার্কিন নাগরিকত্ব
  • গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ব্রিটিশ নাগরিকত্ব
  • দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য মোস্তাক হোসেন খান, ব্রিটিশ নাগরিকত্ব
  • মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পরিবারের সদস্যদের কানাডার নাগরিকত্ব
  • সিনিয়র সচিব মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মার্কিন নাগরিকত্ব
  • সিনিয়র সচিব মর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, মার্কিন নাগরিকত্ব
  • যুগ্ম সচিব মর্যাদায় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব শাজিব এম. খায়েরুল ইসলাম, মার্কিন নাগরিকত্ব

রাজনীতি ডটকম তাৎক্ষণিকভাবে সজীব ওয়াজেদ জয়ের দেওয়া এসব তথ্যের যথার্থতা যাচাই করতে পারেনি। তবে অন্তর্বর্তী সরকারে বিদেশি পাসপোর্টধারীদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা-সমালোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশ্ন উঠেছে।

সজীব ওয়াজেদ জয়ের ওই পোস্টের মন্তব্যের ঘরে অবশ্য আনোয়ার হোসেন, তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী উলটো প্রশ্ন রেখেছেন— ‘আপনি (জয়) কোন দেশের নাগরিক?’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে