আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময় অগ্রগামী ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাঁই দেওয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

বক্তারা বলেন, যারা সব সময় আওয়ামী লীগের দোসর ছিল, যারা সব সময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ উপদেষ্টা পরিষদে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন ও ওয়াকিল আব্দুল্লাহ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৪ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৪ দিন আগে