প্রতিবেদক, রাজনীতি ডটকম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঝালকাঠিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে। রাষ্ট্র স্থিতিশীল কিন্তু সরকার পরিবর্তনশীল। এদেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি যে তারা নানা কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবে এবং জোর করে চেয়ার দখল করে বসে থাকবেন। এতো দিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই সুযোগ আর দেওয়া হবে না।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। অথচ এটা নিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার। এখানে সব ধর্ম, জাতি ও বর্ণের সবাই বাস করি এবং দেশকে ভালোবাসি।
তিনি আরও বলেন, ‘ইমাম মুয়াজ্জিনদের পে-স্কেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য চাকরির ন্যায় তাদের সম্মানিত করা হবে। ট্রাস্টিবোর্ডের মাধ্যমে কার্যক্রম চালানো হবে। শুধু তাদের না, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও অনুরূপ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হবে।’

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
২ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
২ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
২ দিন আগে