'হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার ( ১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার বিচারে দৃঢ়প্রতিজ্ঞ অবস্থানে অন্তর্বর্তী সরকার।

কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। সেটাও চলবে।

এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা।

জুলাই অভ্যুত্থানের বিষয়ে ঢাকা সফর করে যাওয়া জাতিসংঘের তদন্ত কমিটিকে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা করার কথা। তবে বেশ কয়েকটি সংস্থা এখনো প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি আশা করি, জানুয়ারির মধ্যে সব রিপোর্ট পেয়ে যাবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা এটা না হলে, তারা ফেরত যেতে রাজি হবেন না।

আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা তৌহিদ বলেন, আমি চীনে যাচ্ছি। চীন যেহেতু আমাকে ইনভাইট করেছে, তাই যাচ্ছি। আমাদের অনেক ইস্যু রয়েছে আলোচনার। তবে সেসব ইস্যু এখনই বলতে চাই না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’

১ দিন আগে

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

২ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে