পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা

আপনার এলাকায় আপনিই আইনের সরকার, প্রয়োগ করুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫: ০০
সোমবার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

পুলিশ কর্মকর্তাদের যার যার অধিক্ষেত্রে নিজের মতো করে আইন প্রয়োগ করতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আপনার এলাকায় আইন প্রয়োগের সব অধিকার আপনার। আপনিই সেখানে আইনের মালিক, আইনের সরকার। আইন প্রয়োগ করে আপনার এলাকায় আইনের শাসন নিশ্চিত করুন। শান্ত পরিবেশ তৈরি করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‍নির্দেশনা অনুসরণ করবেন। কিন্তু আপনার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজের মতো করেই নিয়ন্ত্রণ করুন।

সোমবার (১৭ মার্চ) মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। নিছক রাজনৈতিক বক্তব্য নয়, দেশের একজন নাগরিক হিসেবেই আমি এটি অনুভব করি। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য দেশে শান্ত, নিরাপদ একটি পরিবেশ প্রয়োজন। সেই পরিবেশ না থাকলে যত যাই কিছু থাকুক না কেন, কিছুই কাজে আসবে না।

CA Meeting With Police 17-03-2025 (2)

সভায় উপস্থিত মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

পুলিশ সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই আপনাদের ওপর নির্ভর করে। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। তখন দেশের উৎপাদনশীলতাও অনেক বেড়ে যায়।

পুলিশ বাহিনীর নানা সংকট সমাধানে সরকার কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যার যার জায়গা থেকে সমস্যাগুলোর কথা জানিয়েছেন। আমি বলছি না, সব সমস্যার রাতারাতি সমাধান করে দেবো। কিন্তু এটুকু বলতে পারি, সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য রাখেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তেলের দাম বাড়িয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করেছে সরকার: প্রিন্স

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মালিক সমিতি, মজুতদার, সুযোগসন্ধানী ব্যক্তি-গোষ্ঠী আর ব্যবসায়ীদের জয় হলো। সরকার জনগণের স্বার্থ রক্ষায় শুধু ব্যর্থতার পরিচয় দিলো না, বরং এই মজুতদার-ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থই রক্ষা করল। এখন এ সিদ্ধান্তে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠবে।’

৬ ঘণ্টা আগে

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ফারাহ

নিজের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র শেয়ার করে ফারাহা এমদাদ লিখেছেন, ‘এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন।’

১৯ ঘণ্টা আগে

এনসিপির ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। শনিবার (১৮ এপ্রিল) দলটির সদস্যসচিব মাহমুদা মিতু স্বাক্ষরিত এক প্রে

১ দিন আগে

‘কুলাঙ্গার’ না বললেও বক্তব্য বদলাবেন না রাশেদ প্রধান

রাশেদ প্রধান বলেন, “আমার বলা যে শব্দটি নিয়ে বিএনপি সমর্থকগোষ্ঠী ক্ষেপে গেল, সেটা কোনো অশ্লীল বা গালিগালাজ না। তারা ‘কুলাঙ্গার’ শব্দের অর্থটাই জানে না, ভুল একটা অর্থ ভেবে আমার ওপর উত্তেজিত হয়ে গেছে। আমি তাদের কাছে দুঃখপ্রকাশ করছি।”

১ দিন আগে