যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, তদন্তের নির্দেশ সরকারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৩৯
যৌথ বাহিনীর অভিযানে আটকের পর মৃত্যুবরণকারী তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মো. তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তির 'মৃত্যু'র ঘটনায় একজন ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ ঘটনায় সরকার তদন্ত কমিটি গঠন করেছে।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া তৌহিদুলকে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তৌহিদুল।

এ ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' অভিহিত করেছে আইএসপিআর। শনিবার (১ ফেব্রুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর সঙ্গে জড়িত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে 'তাৎক্ষণিকভাবে প্রত্যাহার' করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় 'মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

এদিকে ঘটনাটি উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন বা মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানায়। সরকার এ ঘটনাটিও তদন্তের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মানবাধিকার সমুন্নত রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার, যা নিশ্চিত করতে শীর্ষ মানবাধিকার কর্মীরা কাজ করে।যাচ্ছেন। সরকার অন্যান্য খাতের মতো অপরাধীদের বিচার ও আইনের আওতায় আনা নিয়েও সংস্কার কমিশন গঠন করেছে। কমিশনগুলো যেসব প্রতিবেদন জমা দিয়েছে ও দেবে, সেগুলো নিয়ে সরকার অংশীজনদের সঙ্গে অর্থবহ সংলাপ করবে। এর মাধ্যমে পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ ও অপরাধীদের বিচারের আওতায় আনার বিভিন্ন ধাপে মানবাধিকার লঙ্ঘনের যেকোনো তৎপরতা দূর করার সুযোগ তৈরি হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে