ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : আসিফ মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার। শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‌‘একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না।’

অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, দেয়া পুরস্কার ও সম্মাননাও। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে